بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
72:1
▶
قُلْ اُوْحِیَ اِلَیَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًا ۟ۙ
হে রাসূল! (তোমার উম্মতকে) বলো: ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে (আল-কুরআন তিলাওয়াত) শুনেছে। অতঃপর তারা (নিজ জাতির কাছে গিয়ে) বলেছে: ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি,
72:2
▶
یَّهْدِیْۤ اِلَی الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ ؕ— وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۟ۙ
‘যা সত্যের দিকে হিদায়াত করে; তাই আমরা এর প্রতি ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না।’
72:3
▶
وَّاَنَّهٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۟ۙ
‘আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। তিনি কাউকে স্ত্রী কিংবা সন্তান হিসেবে গ্রহণ করেননি।’
72:4
▶
وَّاَنَّهٗ كَانَ یَقُوْلُ سَفِیْهُنَا عَلَی اللّٰهِ شَطَطًا ۟ۙ
‘আর আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহর ব্যাপারে অবাস্তব (শিরকী) কথা- বার্তা বলত।’
72:5
▶
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَی اللّٰهِ كَذِبًا ۟ۙ
‘অথচ আমরা তো ধারণা করতাম যে, কোন মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করতে পারে না।’(১)
72:6
▶
وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ یَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۟ۙ
আর নিশ্চয় কতিপয় (মূর্খ) মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিয়েছিল।
72:7
▶
وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۟ۙ
‘আর নিশ্চয় তারা (কতিপয় জিনরা) ধারণা করেছিল যেমন তোমরা (কতিপয় মানুষ) ধারণা করেছ যে, আল্লাহ কাউকে কখনই পুনরুত্থিত করবেন না।’
72:8
▶
وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِیْدًا وَّشُهُبًا ۟ۙ
আর নিশ্চয়ই আমরা (ঊর্ধ্বজগতের সংবাদ জানতে চোরাই পথে) আসমানে পৌঁছাতে চেয়েছিলাম; কিন্তু দেখলাম, তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে।
72:9
▶
وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ— فَمَنْ یَّسْتَمِعِ الْاٰنَ یَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۟ۙ
‘আর আমরা ইতঃপূর্বে তো (ঊর্ধ্বজগতের) সংবাদ শোনার জন্য আসমানের বিভিন্ন ঘাটিতে বসতাম; কিন্তু এখন যে শুনতে চাইবে, সে তার জন্য জ্বলন্ত উল্কাপিণ্ড প্রস্তুত পাবে।’
72:10
▶
وَّاَنَّا لَا نَدْرِیْۤ اَشَرٌّ اُرِیْدَ بِمَنْ فِی الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۟ۙ
আর নিশ্চয়ই আমরা (এ কঠোর পাহারার কারণ) বুঝতে পারছিলাম না—পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য কোনো অকল্যাণ চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের জন্য সৎপথের ইচ্ছা করেছেন।
72:11
▶
وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ ؕ— كُنَّا طَرَآىِٕقَ قِدَدًا ۟ۙ
‘আর নিশ্চয় আমাদের মধ্যে রয়েছে কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম (পাপিষ্ঠ কাফির)। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথের অনুসারী।’
72:12
▶
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِی الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۟ۙ
‘আর আমরা এ দৃঢ় বিশ্বাস রাখি যে, আমরা কিছুতেই জমিনের মধ্যে আল্লাহকে অপারগ করতে পারব না এবং পালিয়েও কখনো তাকে অপারগ করতে পারব না।’
72:13
▶
وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰۤی اٰمَنَّا بِهٖ ؕ— فَمَنْ یُّؤْمِنْ بِرَبِّهٖ فَلَا یَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۟ۙ
‘আর নিশ্চয় আমরা যখন হিদায়াতের বাণী (আল-কুরআন) শুনলাম, তখন এর প্রতি ঈমান আনলাম। আর যে তার রবের প্রতি ঈমান আনে, সে না কোন ক্ষতির আশঙ্কা করবে এবং (পাপ বাড়িয়ে) না কোন অন্যায়ের।’
72:14
▶
وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ ؕ— فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ۟
‘আর নিশ্চয় আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে (আল্লাহর অনুগত) মুসলিম এবং আমাদের মধ্যে কিছু সংখ্যক সীমালঙ্ঘনকারী (কাফির)। কাজেই যারা ইসলাম গ্রহণ করেছে, তারাই সরল-সঠিক পথ বেছে নিয়েছে।’
72:15
▶
وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۟ۙ
আর যারা সীমালঙ্ঘনকারী (সত্য থেকে বিচ্যুত), তারা জাহান্নামের জ্বালানি হবে।
72:16
▶
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَی الطَّرِیْقَةِ لَاَسْقَیْنٰهُمْ مَّآءً غَدَقًا ۟ۙ
‘আর তারা যদি (ইসলামের) সঠিক পথে অবিচল থাকত, তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতাম।’
72:17
▶
لِّنَفْتِنَهُمْ فِیْهِ ؕ— وَمَنْ یُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ یَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۟ۙ
যাতে আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি। আর যে তার রবের স্মরণ (আল-কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে তিনি কঠিন শাস্তিতে (জাহান্নামে) প্রবেশ করাবেন।
72:18
▶
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۟ۙ
আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্যই (নির্দিষ্ট)। কাজেই (সেখানে) তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না।
72:19
▶
وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ یَدْعُوْهُ كَادُوْا یَكُوْنُوْنَ عَلَیْهِ لِبَدًا ۟ؕ۠
আর যখন আল্লাহর বান্দা তাঁকে আহ্বান করার জন্য (সালাতে) দাঁড়িয়েছিল, তখন তারা তার ওপর গাদাগাদি করে ভিড় করার উপক্রম হয়েছিল।
72:20
▶
قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا ۟
হে রাসূল! তুমি (এসব মুশরিকদেরকে) বলো: ‘নিশ্চয় আমি আমার রবকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।’
72:21
▶
قُلْ اِنِّیْ لَاۤ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ۟
হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য না কোন অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোন কল্যাণ করার।’
72:22
▶
قُلْ اِنِّیْ لَنْ یُّجِیْرَنِیْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ۬— وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟ۙ
হে রাসূল! বলো: ‘(আমি আল্লাহর অবাধ্য হলে)নিশ্চয় আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোন আশ্রয়ও পাবো না।’
72:23
▶
اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ— وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ
‘কেবল আল্লাহর বাণী ও তাঁর রিসালাত পৌঁছানোই আমার দায়িত্ব। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাতে তারা চিরস্থায়ী হবে।’
72:24
▶
حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ فَسَیَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ۟
অবশেষে যখন তারা (কিয়ামতের) সেই বিষয়টি প্রত্যক্ষ করবে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে, তখন তারা জানতে পারবে, কার সাহায্যকারী অধিক দুর্বল এবং কার সংখ্যা কম।
72:25
▶
قُلْ اِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ یَجْعَلُ لَهٗ رَبِّیْۤ اَمَدًا ۟
হে রাসূল!বলো: ‘আমি (নিজেই) জানি না, তোমাদেরকে যার (কিয়ামতের) প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কি নিকটবর্তী, নাকি এর জন্য আমার রব কোন দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন?(২)
72:26
▶
عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰی غَیْبِهٖۤ اَحَدًا ۟ۙ
তিনি সমস্ত অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না।
72:27
▶
اِلَّا مَنِ ارْتَضٰی مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ یَسْلُكُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۟ۙ
তবে তাঁর মনোনীত রাসূল ছাড়া।(৩) আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী (ফিরিশতা) নিযুক্ত করেন।
72:28
▶
لِّیَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَیْهِمْ وَاَحْصٰی كُلَّ شَیْءٍ عَدَدًا ۟۠
যাতে প্রকাশ পায় যে, তারা (রাসূলগণ) তাদের রবের বার্তাসমূহ পৌঁছে দিয়েছেন। আর তাদের কাছে যা আছে, তা তিনি সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি জিনিসের সংখ্যা নিখুঁতভাবে হিসাব করে রেখেছেন।
Sources:
Bangla translation: Rowwad Translation Center, QuranEnc.com — quranenc.com (fetched 2026-10-18)
Hanafi font: DigitalKhatt IndoPak © Amine Anane, Tarteel Inc. (SIL OFL 1.1) — github.com (downloaded 2026-10-18)
Madinah font: AlQuran-IndoPak by QuranWBW — github.com (v4.2.2)
Quran text (Hanafi): Quranic Universal Library (QUL) by Tarteel — qul.tarteel.ai (downloaded 2026-10-18)
Quran text (Madinah): Ayman Siddiqui & R. Siddiqua, QuranWBW.com / Quran.com — github.com (v9.6.1)
Surah and para data: Tanzil.net (CC BY 3.0) — tanzil.net (1.0)
Recitation: Abdur-Rahman as-Sudais — everyayah.com
Recitation: Mishary Rashid Alafasy — everyayah.com
Recitation: Abdul Basit Abdus-Samad (Murattal) — everyayah.com