টাইলস ক্যালকুলেটর — কত টাইলস, কত বক্স, কত খরচ
ঘর, বাথরুম, কিচেন, বারান্দা — সব যোগ করুন, ছবির বোতামে মাপ দিন, একসাথে মোট হিসাব পান। বিনামূল্যে, লগইন লাগবে না।
আপনার প্রজেক্ট
কিভাবে মাপবেন
- টেপ দিয়ে মেঝের লম্বা আর চওড়া দিক মাপুন (ফুট আর ইঞ্চি)।
- দেয়ালে কত উঁচু পর্যন্ত টাইলস লাগাবেন মাপুন — বাথরুমে সাধারণত ৭ ফুট, কিচেনে ৮–১০ ফুট।
- দরজার চওড়া আর জানালার মাপ লিখুন — ওই জায়গার টাইলস বাদ যাবে।
- কিচেনের কাউন্টার (তাক) প্রতিটা পাশ আলাদা মাপুন; L-শেপ হলে দুই পাশ।
উদাহরণ
১২′ × ১০′ ঘর, ৭′ উঁচু দেয়াল, ২.৫′ দরজা: (১২ + ১০) × ২ = ৪৪′ × ৭ − ২.৫ × ৭ = ২৯০.৫ → ৩০০ sft দেয়াল; মেঝে ১২ × ১০ + ৩ = ১২৩ sft।
কিচেন কাউন্টার ৯′ লম্বা, ২০″ চওড়া, ২৪″ টাইলস: ৯ ÷ ২ = ৪.৫ → ৫ পিস (আধা পিস কেনা যায় না)।
১২×২৪ টাইলস দেয়ালে সবসময় শোয়ানো বসে — এক সারি ১২″ উঁচু, তাই ৭ ফুট দেয়ালে ৭ সারি।
বারান্দা ১০′ × ৪′: পেছনের দেয়াল ৮′, বাকি তিনটা ৩–৪′ উঁচু — প্রতিটা দেয়াল নিজের উচ্চতায় হিসাব হয়।
সাধারণ টাইলস সাইজ
| সাইজ | এক পিস কত sft | কোথায় |
|---|---|---|
| 8x12″ | 0.667 | দেয়াল |
| 12x12″ | 1 | মেঝে |
| 10x16″ | 1.111 | দেয়াল |
| 12x18″ | 1.5 | দেয়াল |
| 12x20″ | 1.667 | দেয়াল |
| 16x16″ | 1.778 | মেঝে |
| 12x24″ | 2 | দেয়াল |
| 24x24″ | 4 | মেঝে |
| 32x32″ | 7.111 | মেঝে |
| 24x48″ | 8 | মেঝে |
প্রশ্ন ও উত্তর
আমার ঘরে কত টাইলস লাগবে কিভাবে হিসাব করবো?
মেঝে = লম্বা × চওড়া, সাথে কাটিংয়ের জন্য ৩ sft। দেয়াল = চারপাশের দৈর্ঘ্য × টাইলসের উচ্চতা, দরজা-জানালা বাদ, তারপর ১০ sft-এ রাউন্ড। এই ক্যালকুলেটর নিজে করে দেয়।
এক বক্সে কত পিস আর কত sft টাইলস থাকে?
সাইজ আর কোম্পানি ভেদে আলাদা — যেমন ১২×১৮ সাধারণত ১০ পিস (১৫ sft), ২৪×২৪ সাধারণত ৪ পিস (১৬ sft)। ক্যালকুলেটর আপনার বাছাই করা সাইজ ধরে বক্স হিসাব করে।
বাথরুমে লাইট, ডেকো আর ডিপ টাইলস কত লাগবে?
নিচ থেকে ডিপ কয় সারি আর ডেকো কয় সারি দিন — বাকি দেয়াল লাইট। টাইলস শোয়ানো বসে, তাই সারির উচ্চতা টাইলসের ছোট দিক।
কিচেন কাউন্টারে কত পিস টাইলস লাগে?
প্রতিটা পাশের দৈর্ঘ্য ÷ টাইলসের লম্বা দিক, পুরো পিসে রাউন্ড। ২০″ চওড়া তাকে ২৪″ টাইলস এক সারিতে হয়। L-শেপে ২য় পাশের কোণার অংশ একবারই ধরা হয়।
পুটিং আর ভিক্সল কত লাগবে?
দেয়ালে প্রতি ১০০ sft-এ ১ কেজি পুটিং, বড় মেঝের টাইলসে প্রতি ১৫০ sft-এ ১ কেজি; প্রতি ২০০ sft-এ ১টা ভিক্সল। হিসাবে নিজে থেকে দেখায়।
দাম কি ঠিক?
দাম বাজারের গড় — দোকান, ব্র্যান্ড আর এলাকা ভেদে বদলায়, পরিবহন খরচ যোগ হয়নি। আসল দামের জন্য নিচের ফর্মে নম্বর দিন, কাছের দোকান ফোন করবে।
টাইলস লাগাতে কত খরচ পড়ে?
খরচ = টাইলসের দাম + পুটিং-ভিক্সল + মিস্ত্রির মজুরি। ওপরে ঘর, বাথরুম বা কিচেনের মাপ দিন — কত বক্স লাগবে, বাজারদরে টাইলস আর সামগ্রীর খরচ আর মিস্ত্রি খরচ (প্রতি sft যা আপনি দেবেন) মিলিয়ে মোট আনুমানিক খরচ দেখাবে।