রিপেয়ার ও সার্ভিসিং দোকানের সফটওয়্যার
যন্ত্র জমা নেওয়া থেকে ডেলিভারি পর্যন্ত — জব কার্ড, ছবি, পার্টস, কাস্টমারের অনুমোদন আর "রেডি" হলে কল।
7 দিন বিনামূল্যে, কার্ড লাগে না · তারপর মাসে ৳1,000 থেকে
এই সমস্যাগুলো কি আপনারও হয়?
- যন্ত্র জমা দেওয়ার সময় কী অবস্থায় ছিল, পরে তর্ক হয়
- কোন পার্টস কোন কাজে লাগল, স্টক মেলে না
- কাজ শেষ, কিন্তু কাস্টমারকে জানানো হয় না
সার্ভিসিং ও রিপেয়ার ব্যবসার জন্য যা যা আছে
- জব কার্ড ও রিসিটযন্ত্র, সমস্যা, অবস্থা, সাথে কী দিল, ছবি আর কাস্টমারের সই — প্রিন্টেড রিসিট।
- পার্টস স্টক থেকেকাজে যে পার্টস দিলেন তা স্টক থেকে কমে; সিরিয়ালসহ।
- কাস্টমারের অনুমোদনখরচের এস্টিমেট অনুমোদন নিয়ে কাজ শুরু; খরচ বাড়লে আবার অনুমোদন।
- রেডি হলে কলকাজ শেষ হলে দোকানের নম্বর থেকে কাস্টমারকে বাংলায় কল যায়।
- রিপেয়ার ওয়ারেন্টিওয়ারেন্টির মধ্যে আবার এলে বিনা বিলে নতুন জব, খরচ রিপোর্টে।
- টেকনিশিয়ান রিপোর্টকোন টেকনিশিয়ান কত কাজ করল, কোন কাজে কত লাভ।
সার্ভিসিং ও রিপেয়ার ব্যবসার জন্য KarbarX
KarbarX বাংলাদেশের মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টারের রিপেয়ার সফটওয়্যার। কাজ শুরু হয় প্রিন্টেড রিসিট দিয়ে — যন্ত্র, সমস্যা, অবস্থা, সাথে কী দিল, ছবি আর কাস্টমারের সই — তাই পরে তর্ক হয় না। কাজে পার্টস দিলে স্টক থেকে কমে, এস্টিমেট অনুমোদনের পর কাজ শুরু, আর কাজ শেষ হলে দোকানের নম্বর থেকে কাস্টমারকে বাংলায় কল যায়। বিল যায় সাধারণ বিক্রির মতোই কাস্টমারের খাতায়।
প্রতিটি দোকান যা পায়
- বাকি আদায়ে অটো কলদোকানের নম্বর থেকে বাংলায় কল; কাস্টমার বাটন চেপে টাকা দেওয়ার দিন বলে।
- ব্যবসার হেলথ স্কোর১০০-তে স্কোর, কেন কমল, আজ কী করবেন — বাংলায়।
- কাস্টমার স্কোরকে সময়মতো দেয়, কে দেরি করে — মেমো বানানোর সময়ই দেখায়।
- হিসাব ও ডে বুকক্যাশ, ব্যাংক, খরচ, লাভ-ক্ষতি — ডাবল-এন্ট্রি হিসাব নিজে থেকে।
- স্টাফ হাজিরা ও বেতনQR দিয়ে হাজিরা, বেতন আর অগ্রিম — স্টাফের নিজের অ্যাপে।
- বাংলায় কথা বলে কাজমুখে বলে মেমোর লাইন, পেমেন্ট, কাস্টমার যোগ; AI-কে প্রশ্ন করুন।
অন্য ব্যবসার জন্যও
সাধারণ প্রশ্ন
টেকনিশিয়ানকে কাজ ভাগ করে দেওয়া যায়?
হ্যাঁ। প্রতিটি জবে টেকনিশিয়ান বসানো যায়; রিপোর্টে কে কত কাজ করল আর কোন কাজে কত লাভ দেখায়।
ওয়ারেন্টিতে ফেরত এলে কী হয়?
ওয়ারেন্টির মধ্যে থাকলে আগের জবের সাথে যুক্ত নতুন জব খোলে, কাস্টমারকে বিল হয় না; খরচ রিপোর্টে আলাদা দেখায়।
কাজের বিল কি সাধারণ বাকির খাতায় যায়?
হ্যাঁ। সার্ভিসের বিল সাধারণ মেমোর মতোই কাস্টমারের বাকিতে যোগ হয় ও আদায় হয়।
যন্ত্রের ছবি রাখা যায়?
হ্যাঁ। জমা নেওয়ার সময় ছবি তুলে জব কার্ডে রাখা যায়।
এই সফটওয়্যারের দাম কত?
মাসে ৳1,000 থেকে শুরু, আর প্রথম 7 দিন বিনামূল্যে — কার্ড লাগে না। কোন প্ল্যানে কত ইউজার, শোরুম আর মেমো, তা দামের তালিকায় দেখুন।
সফটওয়্যারটা কি বাংলায়?
হ্যাঁ। প্রতিটি পাতা, মেমোর প্রিন্ট আর মেসেজ বাংলায় বা ইংরেজিতে — যেকোনো সময় বদলানো যায়।
মোবাইল ফোনে চালানো যায়?
হ্যাঁ। ফোন, ট্যাবলেট বা কম্পিউটারের ব্রাউজারে চলে — কিছু ইনস্টল করতে হয় না।
খাতার পুরনো হিসাব আর পণ্যের তালিকা আনা যাবে?
হ্যাঁ। পণ্যের তালিকা এক্সেল শিট থেকে একবারে আনা যায়, আর ফ্রি ট্রায়ালের সময় আমাদের টিম পুরনো হিসাব আনতে সাহায্য করে।
শাটার তুলুন
এক মিনিটে আপনার দোকান তৈরি। সাত দিন ফ্রি, কার্ড লাগে না — পুরনো তথ্য আনতেও আমরা সাহায্য করি।