মুদি, পাইকারি ও সুপারশপের সফটওয়্যার
বারকোডে দ্রুত বিক্রি, মেয়াদ শেষের আগে সতর্কতা, অফার, নষ্ট মালের হিসাব আর কোন মাল অর্ডার দিতে হবে — সব নিজে থেকে।
7 দিন বিনামূল্যে, কার্ড লাগে না · তারপর মাসে ৳1,000 থেকে
এই সমস্যাগুলো কি আপনারও হয়?
- মেয়াদ শেষ হয়ে মাল নষ্ট হয়, আগে টের পাই না
- কোন মাল শেষ হয়ে আসছে, অর্ডার দিতে দেরি হয়
- কাউন্টারে লাইন লম্বা হয়
পাইকারি, মুদি ও সুপারশপ ব্যবসার জন্য যা যা আছে
- POS ও বারকোডস্ক্যান করে বিক্রি, কার্টনের আলাদা বারকোড, নগদ-কার্ড-বিকাশ একসাথে পেমেন্ট।
- ব্যাচ ও মেয়াদযেটার মেয়াদ আগে শেষ সেটা আগে বিক্রি; মেয়াদ শেষের আগে সতর্কতা।
- অফার ও কুপনশতাংশ ছাড়, একটা কিনলে একটা ফ্রি, কম্বো দাম — নিজে থেকে মেমোতে।
- নষ্ট মাল ও কোম্পানিতে ফেরতনষ্ট, ভাঙা, মেয়াদোত্তীর্ণ মালের হিসাব; কোম্পানিতে ফেরত দিলে তাদের পাওনা কমে।
- অর্ডার সাজেশনবিক্রির গতি দেখে কোন মাল কতটা অর্ডার দিতে হবে, নিজে থেকে বলে।
- লয়্যালটি পয়েন্টনিয়মিত কাস্টমার পয়েন্ট পায়, পরের কেনায় ব্যবহার করে।
পাইকারি, মুদি ও সুপারশপ ব্যবসার জন্য KarbarX
KarbarX বাংলাদেশের মুদি দোকান আর সুপারশপের POS সফটওয়্যার, পাইকারি বাকির হিসাবও এতেই। কাউন্টারে বারকোডে বিক্রি, নগদ-কার্ড-বিকাশ মিলিয়ে একটা পেমেন্ট, কার্টনের বারকোডে পুরো কার্টন, আর অফার মেমোতে নিজে থেকে বসে। মেয়াদসহ ব্যাচ থাকলে যেটার মেয়াদ আগে শেষ সেটা আগে বিক্রি হয়, মেয়াদ শেষের আগে সতর্ক করে। কোন মাল কতটা অর্ডার দিতে হবে বিক্রির গতি দেখে বলে, আর পাইকারি ক্রেতার দাম ও বাকি আলাদা থাকে।
প্রতিটি দোকান যা পায়
- বাকি আদায়ে অটো কলদোকানের নম্বর থেকে বাংলায় কল; কাস্টমার বাটন চেপে টাকা দেওয়ার দিন বলে।
- ব্যবসার হেলথ স্কোর১০০-তে স্কোর, কেন কমল, আজ কী করবেন — বাংলায়।
- কাস্টমার স্কোরকে সময়মতো দেয়, কে দেরি করে — মেমো বানানোর সময়ই দেখায়।
- হিসাব ও ডে বুকক্যাশ, ব্যাংক, খরচ, লাভ-ক্ষতি — ডাবল-এন্ট্রি হিসাব নিজে থেকে।
- স্টাফ হাজিরা ও বেতনQR দিয়ে হাজিরা, বেতন আর অগ্রিম — স্টাফের নিজের অ্যাপে।
- বাংলায় কথা বলে কাজমুখে বলে মেমোর লাইন, পেমেন্ট, কাস্টমার যোগ; AI-কে প্রশ্ন করুন।
অন্য ব্যবসার জন্যও
সাধারণ প্রশ্ন
পাইকারি আর খুচরা দাম আলাদা রাখা যায়?
হ্যাঁ। কাস্টমার গ্রুপ অনুযায়ী দাম রাখুন; কাস্টমার বাছলেই মেমো আর POS-এ সেই দাম বসে।
স্টক কমে এলে কীভাবে জানব?
প্রতিটি পণ্যের রিঅর্ডার লেভেল রাখা যায়; তার নিচে নামলে ড্যাশবোর্ডে দেখায় আর অর্ডার সাজেশনে আসে।
একই পণ্যের কার্টন আর পিস আলাদা বারকোডে বিক্রি হবে?
হ্যাঁ। কার্টনের বারকোড স্ক্যান করলে একসাথে কার্টনের সব পিস যোগ হয়।
মেয়াদ শেষের সতর্কতা কীভাবে পাব?
ব্যাচ ও মেয়াদ চালু করলে মেয়াদ শেষের আগে ড্যাশবোর্ডে আর নোটিফিকেশনে জানায়।
এই সফটওয়্যারের দাম কত?
মাসে ৳1,000 থেকে শুরু, আর প্রথম 7 দিন বিনামূল্যে — কার্ড লাগে না। কোন প্ল্যানে কত ইউজার, শোরুম আর মেমো, তা দামের তালিকায় দেখুন।
সফটওয়্যারটা কি বাংলায়?
হ্যাঁ। প্রতিটি পাতা, মেমোর প্রিন্ট আর মেসেজ বাংলায় বা ইংরেজিতে — যেকোনো সময় বদলানো যায়।
মোবাইল ফোনে চালানো যায়?
হ্যাঁ। ফোন, ট্যাবলেট বা কম্পিউটারের ব্রাউজারে চলে — কিছু ইনস্টল করতে হয় না।
খাতার পুরনো হিসাব আর পণ্যের তালিকা আনা যাবে?
হ্যাঁ। পণ্যের তালিকা এক্সেল শিট থেকে একবারে আনা যায়, আর ফ্রি ট্রায়ালের সময় আমাদের টিম পুরনো হিসাব আনতে সাহায্য করে।
শাটার তুলুন
এক মিনিটে আপনার দোকান তৈরি। সাত দিন ফ্রি, কার্ড লাগে না — পুরনো তথ্য আনতেও আমরা সাহায্য করি।