KarbarX
বাংলা Free trial

56. Al-Waaqia الواقعة

The Inevitable · 96 ayahs

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟

56:1

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ

যখন (অবিশ্যম্ভাবী) কিয়ামত সংঘটিত হবে।

56:2

لَیْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۟ۘ

(তখন) কেউ তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী থাকবে না।(১)

56:3

خَافِضَةٌ رَّافِعَةٌ ۟ۙ

তা কাউকে (২) ভূলুণ্ঠিত করবে এবং কাউকে(৩) সমুন্নত করবে।(৪)

56:4

اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۟ۙ

যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত হবে।

56:5

وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۟ۙ

আর পর্বতমালাকে সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।

56:6

فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَثًّا ۟ۙ

অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

56:7

وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۟ؕ

আর (সেদিন) তোমরা তিন দলে বিভক্ত হয়ে পড়বে।

56:8

فَاَصْحٰبُ الْمَیْمَنَةِ ۙ۬— مَاۤ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ

(প্রথমত) সুতরাং ডান দিকের দল(৫), ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!

56:9

وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۙ۬— مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ

(দ্বিতীয়ত) আর বাম দিকের দল(৬); আর বাম দিকের দলটি কত হতভাগা!

56:10

وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ ۟ۙ

(তৃতীয়ত) আর (৭) অগ্রগামীরাই (৮) অগ্রগামী হবে।

56:11

اُولٰٓىِٕكَ الْمُقَرَّبُوْنَ ۟ۚ

তারাই আল্লাহর নৈকট্যপ্ৰাপ্ত।

56:12

فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

তারা নিআমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।

56:13

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ

তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,

56:14

وَقَلِیْلٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ

আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।(১৩)

56:15

عَلٰی سُرُرٍ مَّوْضُوْنَةٍ ۟ۙ

সুসজ্জিত আসনসমূহের ওপর।

56:16

مُّتَّكِـِٕیْنَ عَلَیْهَا مُتَقٰبِلِیْنَ ۟

তারা সেখানে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে।

56:17

یَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۟ۙ

তাদের আশ-পাশে (সেবার উদ্দেশ্যে) ঘোরাফেরা করবে চির কিশোররা,

56:18

بِاَكْوَابٍ وَّاَبَارِیْقَ ۙ۬— وَكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ

পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে (তারা প্রদক্ষিণ করবে)।

56:19

لَّا یُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا یُنْزِفُوْنَ ۟ۙ

সে শরাব পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।(১৪)

56:20

وَفَاكِهَةٍ مِّمَّا یَتَخَیَّرُوْنَ ۟ۙ

আর (এসব কিশোরেরা) তাদের পছন্দমত ফল নিয়ে (ঘোরাফেরা করবে)।

56:21

وَلَحْمِ طَیْرٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟ؕ

আর (ওদের সামনে ঘুরে বেড়াবে) পাখির গোশত নিয়ে, যা তারা কামনা করবে।

56:22

وَحُوْرٌ عِیْنٌ ۟ۙ

আর তাদের জন্য থাকবে ডাগরচোখা হূর।

56:23

كَاَمْثَالِ اللُّؤْلُو الْمَكْنُوْنِ ۟ۚ

যেন তারা (১৫) সুরক্ষিত মনি-মুক্তা।

56:24

جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

(এগুলো ) তারা যে আমল করতো তার প্রতিদানস্বরূপ।

56:25

لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا تَاْثِیْمًا ۟ۙ

তারা সেখানে শুনতে পাবে না কোন অর্থহীন কথা, এবং না কোন পাপের কথা;

56:26

اِلَّا قِیْلًا سَلٰمًا سَلٰمًا ۟

শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’ (শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি)।

56:27

وَاَصْحٰبُ الْیَمِیْنِ ۙ۬— مَاۤ اَصْحٰبُ الْیَمِیْنِ ۟ؕ

আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!

56:28

فِیْ سِدْرٍ مَّخْضُوْدٍ ۟ۙ

তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,

56:29

وَّطَلْحٍ مَّنْضُوْدٍ ۟ۙ

আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,

56:30

وَّظِلٍّ مَّمْدُوْدٍ ۟ۙ

আর বিস্তৃত ছায়ায়(১৬),

56:31

وَّمَآءٍ مَّسْكُوْبٍ ۟ۙ

আর সদা প্রবাহিত পানির পাশে,

56:32

وَّفَاكِهَةٍ كَثِیْرَةٍ ۟ۙ

আর প্রচুর ফলমূলে,

56:33

لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍ ۟ۙ

যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার আহরণ কখনো) নিষিদ্ধও হবে না।

56:34

وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍ ۟ؕ

আর (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;

56:35

اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءً ۟ۙ

নিশ্চয় আমি (উল্লিখিত) হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি।

56:36

فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًا ۟ۙ

অতঃপর তাদেরকে আমি বানিয়েছি চির-কুমারী (১৭),

56:37

عُرُبًا اَتْرَابًا ۟ۙ

সোহাগিনী ও সমবয়সী।

56:38

لِّاَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ۠

(তাদেরকে সৃষ্টি করেছি) ডানদিকের লোকদের জন্য।

56:39

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ

তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

56:40

وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ

এবং তাদের অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।

56:41

وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ۬— مَاۤ اَصْحٰبُ الشِّمَالِ ۟ؕ

আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!(১৮)

56:42

فِیْ سَمُوْمٍ وَّحَمِیْمٍ ۟ۙ

তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে,

56:43

وَّظِلٍّ مِّنْ یَّحْمُوْمٍ ۟ۙ

আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়,

56:44

لَّا بَارِدٍ وَّلَا كَرِیْمٍ ۟

যা শীতলও নয়, আরামদায়কও নয়।

56:45

اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِیْنَ ۟ۚۖ

নিশ্চয় তারা ইতঃপূর্বে ভোগ-বিলাসিতায় মগ্ন ছিল।

56:46

وَكَانُوْا یُصِرُّوْنَ عَلَی الْحِنْثِ الْعَظِیْمِ ۟ۚ

আর তারা অবিরাম জঘন্য পাপে (১৯) লিপ্ত থাকত।

56:47

وَكَانُوْا یَقُوْلُوْنَ ۙ۬— اَىِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ

আর তারা (পুনরুত্থানকে অস্বীকার করে) বলতো: ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হবো, তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’

56:48

اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟

‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও (কি পুনরুত্থিত হবে)?’

56:49

قُلْ اِنَّ الْاَوَّلِیْنَ وَالْاٰخِرِیْنَ ۟ۙ

হে রাসূল! তুমি বলো: ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,

56:50

لَمَجْمُوْعُوْنَ ۙ۬— اِلٰی مِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟

সবাইকে একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।

56:51

ثُمَّ اِنَّكُمْ اَیُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ ۟ۙ

তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,

56:52

لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ ۟ۙ

অবশ্যই তোমরা যাক্কূম (২০) বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে।

56:53

فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ۚ

অতঃপর তোমরা তা দিয়ে পেট ভর্তি করবে।

56:54

فَشٰرِبُوْنَ عَلَیْهِ مِنَ الْحَمِیْمِ ۟ۚ

তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি।

56:55

فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِیْمِ ۟ؕ

অতঃপর তোমরা প্রচুর পরিমাণে তা পান করবে, তৃষ্ণার্ত উটের ন্যায়।

56:56

هٰذَا نُزُلُهُمْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ

প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,

56:57

نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ۟

আমিই তোমাদেরকে (অনস্তিত্ব থেকে) সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না? (২১)

56:58

اَفَرَءَیْتُمْ مَّا تُمْنُوْنَ ۟ؕ

তোমরা কি ভেবে দেখেছো, (স্ত্রীদের গর্ভাশয়ে) তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?

56:59

ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ ۟

তোমরা কি এ বীর্য সৃষ্টি করো, না আমিই তার স্রষ্টা?

56:60

نَحْنُ قَدَّرْنَا بَیْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟ۙ

আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি।(২২) আর আমি অক্ষম নই,

56:61

عَلٰۤی اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِیْ مَا لَا تَعْلَمُوْنَ ۟

তোমাদের পরিবর্তে তোমাদের অনুরূপ অন্যদের আনতে এবং তোমাদের এমন এক সৃষ্টিতে সৃষ্টি করতে, যা তোমরা জানো না।

56:62

وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟

আর অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

56:63

اَفَرَءَیْتُمْ مَّا تَحْرُثُوْنَ ۟ؕ

তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা (২৩) জমিনে যা (বীজ) বপন করো সে সম্পর্কে?

56:64

ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ ۟

তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?

56:65

لَوْ نَشَآءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ ۟

আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, (তা দেখে) তখন তোমরা হতভম্ব হয়ে পড়বে,

56:66

اِنَّا لَمُغْرَمُوْنَ ۟ۙ

নিশ্চয়ই আমরা তো মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।

56:67

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟

‘বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’(২৪)

56:68

اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ ۟ؕ

তোমরা কি ভেবে দেখেছো, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে?

56:69

ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ۟

মেঘমালা থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?

56:70

لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ۟

আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি; তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?

56:71

اَفَرَءَیْتُمُ النَّارَ الَّتِیْ تُوْرُوْنَ ۟ؕ

তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবে দেখেছো কি?

56:72

ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ۟

তোমরাই কি এর গাছ (লাকড়ি) উৎপাদন করো, না আমি সৃষ্টি করি?

56:73

نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِیْنَ ۟ۚ

আমি এ আগুনকে করেছি তোমাদের জন্য উপদেশ(২৫) ও মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।

56:74

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟

অতএব, তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

56:75

فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۟ۙ

সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের,

56:76

وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ

আর নিশ্চয় এটি এক মহা শপথ, যদি তোমরা জানতে(২৬),

56:77

اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِیْمٌ ۟ۙ

নিশ্চয় এটি মহিমান্বিত আল-কুরআন,

56:78

فِیْ كِتٰبٍ مَّكْنُوْنٍ ۟ۙ

যা আছে সুরক্ষিত কিতাবে (আল-লাওহুল মাহফূযে),

56:79

لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ

পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করবে না।

56:80

تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟

এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

56:81

اَفَبِهٰذَا الْحَدِیْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ۟ۙ

তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছো?

56:82

وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ۟

আর একে মিথ্যারোপ করাকেই তোমরা তোমাদের রিযক বানিয়ে নিয়েছো!(২৭)

56:83

فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ ۟ۙ

সুতরাং, কেন নয়- যখন রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়? (২৮)

56:84

وَاَنْتُمْ حِیْنَىِٕذٍ تَنْظُرُوْنَ ۟ۙ

আর তখন তোমরা কেবল (মুমূর্ষু ব্যক্তির প্রতি) চেয়ে থাকো।

56:85

وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ۟

আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।(২৯)

56:86

فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَیْرَ مَدِیْنِیْنَ ۟ۙ

আচ্ছা,যদি তোমাদের পুনুরুত্থান ও হিসাব-নিকাশ না হওয়াই ঠিক হয় (যেমনটি তোমরা ধারনা করো),

56:87

تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

তাহলে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!

56:88

فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ

অতঃপর সে যদি (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,

56:89

فَرَوْحٌ وَّرَیْحَانٌ ۙ۬— وَّجَنَّتُ نَعِیْمٍ ۟

তবে তার জন্য থাকবে অফুরন্তু সুখ-শান্তি বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও নি‘আমতে ভরপুর জান্নাত।

56:90

وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ۙ

আর যদি সে ডানদিকের (৩০) একজন হয়,

56:91

فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟

তবে (তাকে বলা হবেঃ), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের (ডানপন্থী বা ডান দলের) একজন।’

56:92

وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِیْنَ الضَّآلِّیْنَ ۟ۙ

আর সে যদি (আল্লাহকে) অস্বীকারকারী ও পথভ্রষ্ট দলের একজন হয়,

56:93

فَنُزُلٌ مِّنْ حَمِیْمٍ ۟ۙ

তবে তার মেহমানদারী হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে,

56:94

وَّتَصْلِیَةُ جَحِیْمٍ ۟

আর সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে।

56:95

اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْیَقِیْنِ ۟ۚ

নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

56:96

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠

অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

Sources: Bangla translation: Rowwad Translation Center, QuranEnc.com — quranenc.com (fetched 2026-10-18) Hanafi font: DigitalKhatt IndoPak © Amine Anane, Tarteel Inc. (SIL OFL 1.1) — github.com (downloaded 2026-10-18) Madinah font: AlQuran-IndoPak by QuranWBW — github.com (v4.2.2) Quran text (Hanafi): Quranic Universal Library (QUL) by Tarteel — qul.tarteel.ai (downloaded 2026-10-18) Quran text (Madinah): Ayman Siddiqui & R. Siddiqua, QuranWBW.com / Quran.com — github.com (v9.6.1) Surah and para data: Tanzil.net (CC BY 3.0) — tanzil.net (1.0) Recitation: Abdur-Rahman as-Sudais — everyayah.com Recitation: Mishary Rashid Alafasy — everyayah.com Recitation: Abdul Basit Abdus-Samad (Murattal) — everyayah.com

The Quran between work — inside KarbarX

Read and listen, set a daily goal and get salat reminders right inside your shop software — for you and your staff.

Start your 7-day free trial No card needed · cancel any time