لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
আমি (আল্লাহ) শপথ করছি কিয়ামতের দিনের!
The Resurrection · 40 ayahs
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
আমি (আল্লাহ) শপথ করছি কিয়ামতের দিনের!
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟
আমি আরো শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার!
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ
মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার (মৃত্যুর পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা) হাড়গুলো একত্র করতে পারব না?
بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟
হ্যাঁ, অবশ্যই আমি তার আঙুলের ডগাগুলোও পূর্বের ন্যায় সুগঠিত করতে সক্ষম।
بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ
বরং (পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে) মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ
সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’
فَاِذَا بَرِقَ الْبَصَرُ ۟ۙ
যখন চক্ষু হতচকিত হবে।
وَخَسَفَ الْقَمَرُ ۟ۙ
আর চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে,
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ
আর সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ
সেদিন মানুষ বলবে: ‘পালাবার স্থান কোথায়?’
كَلَّا لَا وَزَرَ ۟ؕ
কখনোই নয়, (আজকের দিন পালিয়ে যাওয়ার মত) কোন আশ্রয়স্থল নেই।
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ ١لْمُسْتَقَرُّ ۟ؕ
সেদিন শুধু ঠাঁই হবে তোমার রবের নিকট।
یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ
সেদিন মানুষকে অবহিত করা হবে কী (আমল) সে অগ্রে পাঠিয়েছে এবং পশ্চাতে রেখে গেছে।
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
বরং মানুষ তার নিজের (কাজকর্মের) ব্যাপারে সম্যক অবগত।
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
যদিও সে (নিজেকে নির্দোষ প্রমাণের জন্য) নানা অজুহাত পেশ করে।
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
হে রাসূল! আল-কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াচাড়া করো না।(১)
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
নিশ্চয়ই (তোমার বক্ষদেশে) এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই।
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
অতঃপর আমি যখন (২) আল-কুরআন পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ করো।
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
তারপর এর বর্ণনার (ব্যাখ্যার) দায়িত্ব আমারই।
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
কখনো না; বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাস।
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
আর তোমরা আখিরাতকে পরিত্যাগ করো।
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
সেদিন কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল।
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে।
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ بَاسِرَةٌ ۟ۙ
আর সেদিন অনেক চেহারা হবে বিবর্ণ-বিষণ্ণ।
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
সে মনে করবে যে, তার ওপর এক মহাবিপর্যয়কর শাস্তি আপতিত হবে।
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
(মুশরিকরা যেমন ধারণা করে যে, মৃত্যুর পর তাদের কোনো শাস্তি হবে না, ব্যাপারটি) কখনোই তেমন নয়। যখন প্রাণ কণ্ঠাগত হবে।
وَقِیْلَ مَنْ ٚ— رَاقٍ ۟ۙ
আর বলা হবে, ‘কে আছে, যে তাকে ঝাড়ফুঁক করে বাঁচাতে পারবে?’
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
আর সে (মৃত্যুর যন্ত্রণায় তখন) মনে করবে, ‘এটিই (দুনিয়া থেকে) বিদায়ক্ষণ।’
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
আর তখন (দুনিয়ার শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে) সকল বিপদাপদ একত্রিত হবে।(৩)
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ ١لْمَسَاقُ ۟ؕ۠
সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ
সুতরাং, সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ
বরং সে (সত্যকে) মিথ্যারোপ করেছিল এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ
তারপর এ কাফির অহংকার প্রদর্শন করে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।
اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ
(আল্লাহ বলবেন,) দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ
তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ
সে কি (একসময়) বীর্যের স্খলিত শুক্রবিন্দু ছিল না?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ
অতঃপর সে ‘আলাকায় (জমাট রক্তপিণ্ডে) পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ؕ
অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন,জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।
اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠
তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?(৪)
Read and listen, set a daily goal and get salat reminders right inside your shop software — for you and your staff.
Start your 7-day free trial No card needed · cancel any time