وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
কল্যাণের উদ্দেশ্যে (অবিরাম) প্রেরিত বাতাসের শপথ!
The Emissaries · 50 ayahs
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
কল্যাণের উদ্দেশ্যে (অবিরাম) প্রেরিত বাতাসের শপথ!
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ
অতঃপর প্রচন্ড বেগে প্রবাহিত ঝড় হাওয়ার শপথ!
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ
মেঘমালা ও বৃষ্টি সঞ্চালনকারী বায়ুর শপথ!
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ
অতঃপর ওহী নিয়ে অবতরণকারী ফিরিশতাদের শপথ!
فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ
অতঃপর উপদেশগ্রন্থ আনয়নকারী ফিরিশতার শপথ!
عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ
অজুহাত দূরকারী এবং (আল্লাহর শাস্তি থেকে) সতর্ককারী হিসেবে।
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ
নিশ্চয় তোমাদেরকে যে (পুনরুত্থান, হিসাব ও শাস্তির) প্ৰতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই ঘটবে।
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ
যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে পড়বে,
وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ
আর যখন আকাশ বিদীর্ণ করা হবে,
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ
আর যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে।
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ
আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে,
لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ
কোন দিনের জন্য এসব বিলম্বিত করা হয়েছিল?
لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ
বিচার দিনের জন্য।
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ
আর কিসে তোমাকে জানাবে, বিচার দিবস কি?
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ
আমি কি পূর্বেকার জাতিগুলোকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟
অতঃপর তাদের পরবর্তী জাতিগুলোকেও (তাদের মতোই) ধ্বংস করি।
كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
এভাবেই আমি অপরাধীদের সঙ্গে আচরণ করে থাকি।(১)
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি (বীর্য) থেকে সৃষ্টি করিনি?
فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ
অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে (গর্ভাশয়ে)
اِلٰی قَدَرٍ مَّعْلُوْمٍ ۟ۙ
এক নির্দিষ্ট কাল পর্যন্ত,
فَقَدَرْنَا ۖۗ— فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟
অতঃপর আমি (২) পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ
আমি কি জমিনকে (সকল মানুষের জন্য) ধারণকারী বানাইনি?
اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ
জীবিত ও মৃত সকলের জন্য?
وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ
আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ
(বলা হবে, হে মিথ্যারোপকারীরা!) তোমরা যা (শাস্তি) অস্বীকার করতে সেদিকে গমন করো।
اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ
যাও, তিন শাখা বিশিষ্ট আগুনের ধোঁয়ার ছায়ায়,
لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ
যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।
اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ
নিশ্চয় তা (জাহান্নাম) প্রাসাদসম অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করবে।
كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ
যেন তা হলুদ বর্ণের উটের ন্যায়।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ
এটা এমন এক দিন, যেদিন তারা কথা বলবে না।
وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟
আর তাদেরকে অনুমতি দেওয়া হবে না; ফলে তারা কোনো অজুহাত পেশ করতে পারবে না।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ— جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟
এটি (সৃষ্টিকুলের মাঝে) ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তী জাতিসমূহকে আমি এক জায়গায় একত্র করেছি।
فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟
(আল্লাহর শাস্তি থেকে মুক্তির জন্য) তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ করো।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ
নিশ্চয় মুত্তাকীরা থাকবে (বৃক্ষরাজির) ছায়ায় ও ঝর্ণাবহুল স্থানে,
وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
আর নিজেদের বাসনানুযায়ী ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
(তাদেরকে বলা হবে:) ‘তোমরা (দুনিয়াতে) যে আমল করতে তার প্রতিদানস্বরূপ আজ তৃপ্তির সাথে খাও এবং পান করো;
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এমন-ই প্রতিদান দিয়ে থাকি।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟
হে কাফিররা! তোমরা (দুনিয়াতে) আহার করো এবং ভোগ করো ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের যাবতীয় দুর্ভোগ!
وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟
যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা রুকূ করো,’ তখন তারা রুকূ করত না।
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের (যাবতীয়) দুর্ভোগ!
فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠
কাজেই আল-কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?
Read and listen, set a daily goal and get salat reminders right inside your shop software — for you and your staff.
Start your 7-day free trial No card needed · cancel any time