اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
হে রাসূল! পড় তোমার রবের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।
The Clot · 19 আয়াত
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
হে রাসূল! পড় তোমার রবের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক (জমাটবদ্ধ রক্তপিণ্ড) থেকে।
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
পড়, আর তোমার রব মহাদয়ালু।
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
যিনি (মানুষকে) কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
কখনো নয়, নিশ্চয় (পাপিষ্ঠ) মানুষ (আল্লাহর) সীমালঙ্ঘন করে থাকে।(২)
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে।
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
হে মানুষ! নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে।
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
তুমি কি তাকে দেখেছ, যে নিষেধ করে।(৩)
عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ
এক বান্দা (মুহাম্মাদ)-কে, যখন সে (কা‘বায়) সালাত আদায় করে?
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
তুমি কি লক্ষ্য করেছো, যদি সে হিদায়াতের ওপর থাকে,
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
তুমি কি লক্ষ্য করেছো, যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
সে কি জানে না যে, নিঃসন্দেহে আল্লাহ (তার আচরণ) দেখেন?
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬— لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
কখনো নয়, যদি সে (৪)বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে (জাহান্নামের দিকে) নিয়ে যাবো।
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
সেই সম্মুখ চুলের গুচ্ছের অধিকারী ব্যক্তি (কথায়) মিথ্যাবাদী এবং (কর্মে) পাপিষ্ঠ।
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
অতএব, সে (নিজেকে উদ্ধার করতে) তার সভাসদদেরকে ডেকে আনুক।
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
অচিরেই আমি ডেকে নিবো জাহান্নামের (কঠিনচিত্ত) প্রহরীদেরকে।
كَلَّا ؕ— لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
কখনো নয়; তুমি তার (আদেশ-নিষেধ কোনটারই) আনুগত্য করবে না। আর আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং (আনুগত্যের মাধ্যমে) তাঁর নৈকট্য লাভ করো।
দোকানের সফটওয়্যারেই কুরআন পড়া, শোনা, দৈনিক লক্ষ্য আর নামাজের রিমাইন্ডার — আপনার আর স্টাফদের জন্য।
৭ দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন কার্ড লাগবে না · যেকোনো সময় বন্ধ করা যায়