KarbarX
English ফ্রি ট্রায়াল

44. Ad-Dukhaan الدخان

The Smoke · 59 আয়াত

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟

44:1

حٰمٓ ۟ۚۛ

হা-মীম।(১)

44:2

وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ

সুস্পষ্ট কিতাব আল-কুরআনের শপথ।

44:3

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِیْنَ ۟

নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় (কদরের) রাতে; নিশ্চয় আমি সতর্ককারী।

44:4

فِیْهَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍ ۟ۙ

সে রাতে প্রত্যেক সুনির্ধারিত বিষয় পৃথকভাবে নির্ধারণ করা হয়।(২)

44:5

اَمْرًا مِّنْ عِنْدِنَا ؕ— اِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟ۚ

আমার নির্দেশক্রমে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী।

44:6

رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ۙ

তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ।(৩) নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

44:7

رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۘ— اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟

যিনি আসমানসমূহ, জমিন ও এ দু‘য়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।

44:8

لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ؕ— رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟

তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব।

44:9

بَلْ هُمْ فِیْ شَكٍّ یَّلْعَبُوْنَ ۟

(৪) বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে।

44:10

فَارْتَقِبْ یَوْمَ تَاْتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیْنٍ ۟ۙ

অতএব হে রাসূল! অপেক্ষা কর সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ।

44:11

یَّغْشَی النَّاسَ ؕ— هٰذَا عَذَابٌ اَلِیْمٌ ۟

যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে: এটি যন্ত্রণাদায়ক শাস্তি।

44:12

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ ۟

‘হে আমাদের রব! আমাদের থেকে শাস্তি দূর করুন; নিশ্চয় আমরা মু‘মিন হব।’

44:13

اَنّٰی لَهُمُ الذِّكْرٰی وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِیْنٌ ۟ۙ

এখন কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে; অথচ ইতঃপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনাকারী রাসূল এসেছিল?

44:14

ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ ۟ۘ

তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল: ‘এ তো এক প্রশিক্ষত পাগল।’

44:15

اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِیْلًا اِنَّكُمْ عَآىِٕدُوْنَ ۟ۘ

নিশ্চয় আমি ক্ষণকালের জন্য শাস্তি দূর করব; নিশ্চয় তোমরা (৫) পূর্বাবস্থায় ফিরে যাবে।

44:16

یَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰی ۚ— اِنَّا مُنْتَقِمُوْنَ ۟

যেদিন (৬) আমি মহাপ্রচণ্ডভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয়ই আমরা প্রতিশোধ গ্রহণ করব।

44:17

وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُوْلٌ كَرِیْمٌ ۟ۙ

আর আমি অবশ্যই এদের পূর্বে ফির‘আউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসূল (মূসা),

44:18

اَنْ اَدُّوْۤا اِلَیَّ عِبَادَ اللّٰهِ ؕ— اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ

‘আল্লাহর বান্দাদেরকে (বানূ ইসরাইলকে) আমার কাছে ফিরিয়ে দাও; নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।’

44:19

وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَی اللّٰهِ ؕ— اِنِّیْۤ اٰتِیْكُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۚ

‘আর আল্লাহর বিরুদ্ধে (৭) বিদ্রোহ করো না। নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব।’

44:20

وَاِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۟ۚ

‘আর নিশ্চয় আমি তোমাদের পাথর মেরে হত্যা করা থেকে আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি।’

44:21

وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟

‘আর তোমরা যদি আমার ওপর ঈমান না আনো, তবে তোমরা আমাকে ছেড়ে যাও।’

44:22

فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ ۟

অতঃপর সে তার রবকে ডেকে বলল: ‘নিশ্চয় এরা এক অপরাধী সম্প্রদায়।’

44:23

فَاَسْرِ بِعِبَادِیْ لَیْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟ۙ

আল্লাহ মূসাকে বললেনঃ ‘তাহলে আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়; নিশ্চয় তোমাদেরকে (৮) পিছু ধাওয়া করা হবে।’

44:24

وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ؕ— اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ ۟

আর সমুদ্রকে শান্ত রেখে (পার হয়ে) যাও, নিশ্চয় তারা হবে এক ডুবন্ত বাহিনী।’

44:25

كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ

তারা (৯) কত বাগান ও ঝর্ণা ফেলে রেখে গিয়েছে!

44:26

وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ

এবং শস্যক্ষেত্র ও মনোরম আবাসস্থলসমূহ (রেখে গিয়েছে)!

44:27

وَّنَعْمَةٍ كَانُوْا فِیْهَا فٰكِهِیْنَ ۟ۙ

আর কতোই না বিলাস-সামগ্রী, যাতে তারা আনন্দ উপভোগ করত!

44:28

كَذٰلِكَ ۫— وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟

এমনটিই হয়েছিল এবং আমি এগুলোর উত্তরাধিকারী করেছিলাম অন্য জাতিকে।(১০)

44:29

فَمَا بَكَتْ عَلَیْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِیْنَ ۟۠

অতঃপর (১১) তাদের জন্য আসমান ও জমিন(-এর অধিবাসীরা কেউ) কাঁদেনি এবং তারা অবকাশপ্রাপ্ত ছিল না।

44:30

وَلَقَدْ نَجَّیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنَ الْعَذَابِ الْمُهِیْنِ ۟ۙ

আর অবশ্যই আমি বানূ ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে উদ্ধার করেছিলাম,

44:31

مِنْ فِرْعَوْنَ ؕ— اِنَّهٗ كَانَ عَالِیًا مِّنَ الْمُسْرِفِیْنَ ۟

ফির‘আউন থেকে, নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয়।

44:32

وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰی عِلْمٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ

আর আমি জ্ঞাতসারেই তাদেরকে (সমসাময়িক) সকল সৃষ্টির ওপর প্রাধান্য দিয়েছিলাম।

44:33

وَاٰتَیْنٰهُمْ مِّنَ الْاٰیٰتِ مَا فِیْهِ بَلٰٓؤٌا مُّبِیْنٌ ۟

আর আমি তাদেরকে এমন নিদর্শনাবলি দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা।(১২)

44:34

اِنَّ هٰۤؤُلَآءِ لَیَقُوْلُوْنَ ۟ۙ

নিশ্চয় তারা (১৩) বলেই থাকে,

44:35

اِنْ هِیَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُنْشَرِیْنَ ۟

‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা (এই মৃত্যুর পর) পুনরুত্থিত হবার নই।’

44:36

فَاْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

‘অতএব, হে মুহাম্মাদ! তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো।’

44:37

اَهُمْ خَیْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍ ۙ— وَّالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— اَهْلَكْنٰهُمْ ؗ— اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟

তারা কি শ্রেষ্ঠ নাকি তুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্বে (‘আদ ও সামূদ জাতির) যারা ছিল তারা? আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। নিশ্চয় তারা ছিল অপরাধী।

44:38

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟

আর আমি আসমানসমূহ, জমিন এবং এ দু’য়ের মধ্যকার যা কিছু আছে, তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।

44:39

مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

আমি এ দু’টোকে যথাযথভাবেই সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

44:40

اِنَّ یَوْمَ الْفَصْلِ مِیْقَاتُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ

নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময়।

44:41

یَوْمَ لَا یُغْنِیْ مَوْلًی عَنْ مَّوْلًی شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ۙ

সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

44:42

اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ؕ— اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠

তবে সে ছাড়া, যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন। নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

44:43

اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِ ۟ۙ

নিশ্চয় যাক্কূম বৃক্ষ

44:44

طَعَامُ الْاَثِیْمِ ۟

পাপীর খাদ্য;

44:45

كَالْمُهْلِ ۛۚ— یَغْلِیْ فِی الْبُطُوْنِ ۟ۙ

গলিত তামার মত, (যা প্রচণ্ড গরমে) পেটের মধ্যে ফুটতে থাকবে,

44:46

كَغَلْیِ الْحَمِیْمِ ۟

ফুটন্ত পানির মত।

44:47

خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰی سَوَآءِ الْجَحِیْمِ ۟ۙ

‘তোমরা ওকে ধর, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও।’

44:48

ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِیْمِ ۟ؕ

তারপর তার মাথার ওপর টগবগে ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও।

44:49

ذُقْ ۖۚ— اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْكَرِیْمُ ۟

(১৪) ‘তুমি এই স্বাদ আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত।’

44:50

اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ ۟

‘নিশ্চয় এটা সেই শাস্তি যা সংঘটিত হওয়ার ব্যাপারে তোমরা সন্দেহ করতে।’

44:51

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ مَقَامٍ اَمِیْنٍ ۟ۙ

নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,

44:52

فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚۙ

বাগ-বাগিচা ও ঝর্ণা ধারার মধ্যে,

44:53

یَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِیْنَ ۟ۚۙ

তারা (জান্নাতে) পরিধান করবে পাতলা ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে মুখোমুখী হয়ে।

44:54

كَذٰلِكَ ۫— وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟ؕ

(জান্নাতে) এরূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দিবো ডাগর নয়না হূরদের সাথে।

44:55

یَدْعُوْنَ فِیْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِیْنَ ۟ۙ

সেখানে তারা প্রশান্তচিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে।

44:56

لَا یَذُوْقُوْنَ فِیْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰی ۚ— وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟ۙ

প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না।(১৫) আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।

44:57

فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟

(উপরোক্ত নি‘আমত) তোমার রবের অনুগ্রহস্বরূপ, এটাই তো মহা সাফল্য।

44:58

فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟

অতঃপর, হে রাসূল! আমি তো তোমার (আরবী) ভাষায় আল-কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

44:59

فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ۟۠

অতএব তুমি (১৬) অপেক্ষা কর, তারাও অপেক্ষাকারী।

সূত্র: Bangla translation: Rowwad Translation Center, QuranEnc.com — quranenc.com (fetched 2026-10-18) Hanafi font: DigitalKhatt IndoPak © Amine Anane, Tarteel Inc. (SIL OFL 1.1) — github.com (downloaded 2026-10-18) Madinah font: AlQuran-IndoPak by QuranWBW — github.com (v4.2.2) Quran text (Hanafi): Quranic Universal Library (QUL) by Tarteel — qul.tarteel.ai (downloaded 2026-10-18) Quran text (Madinah): Ayman Siddiqui & R. Siddiqua, QuranWBW.com / Quran.com — github.com (v9.6.1) Surah and para data: Tanzil.net (CC BY 3.0) — tanzil.net (1.0) তিলাওয়াত: Abdur-Rahman as-Sudais — everyayah.com তিলাওয়াত: Mishary Rashid Alafasy — everyayah.com তিলাওয়াত: Abdul Basit Abdus-Samad (Murattal) — everyayah.com

কাজের ফাঁকে কুরআন — KarbarX-এর ভেতরেই

দোকানের সফটওয়্যারেই কুরআন পড়া, শোনা, দৈনিক লক্ষ্য আর নামাজের রিমাইন্ডার — আপনার আর স্টাফদের জন্য।

৭ দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন কার্ড লাগবে না · যেকোনো সময় বন্ধ করা যায়