وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
শপথ সূর্যের ও তার আলোর।
The Sun · 15 আয়াত
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
শপথ সূর্যের ও তার আলোর।
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
শপথ চাঁদের, যখন তা সূর্যাস্ত হওয়ার পর আবির্ভূত হয়।
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
শপথ দিনের, যখন তা সূর্যকে উদ্ভাসিত করে।
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
শপথ আসমানের এবং যিনি তা বানিয়েছেন।
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্তভাবে গঠন করেছেন।
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟
অতঃপর তিনি তাকে তার (বর্জনীয়) পাপ এবং তার (অবলম্বনীয়) তাকওয়ার বোধ দান করলেন।
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ
এবং সে ব্যর্থ হয়েছে, যে তাকে (নফসকে) কলুষিত করেছে।
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
সামূদ জাতি আপন অবাধ্যতাবশত (১) মিথ্যারোপ করেছিল।
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟
যখন তাদের মধ্যকার সর্বাধিক হতভাগা লোকটি তৎপর হয়ে উঠল।
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলেছিল: ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান করার পালা সম্পর্কে সাবধান হও।’
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا— فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟
কিন্তু তারা তাকে (সালিহকে) মিথ্যা প্রতিপন্ন করলো এবং উষ্ট্রীকে যবহ করলো। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে (বিকট আওয়াজ দিয়ে) ধ্বংস করে দিলেন। অতঃপর তিনি সবাইকে (শাস্তি দানে) সমান বলে পরিগণিত করলেন।
وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠
আর আল্লাহ এর পরিণামকে ভয় করেন না।(২)
দোকানের সফটওয়্যারেই কুরআন পড়া, শোনা, দৈনিক লক্ষ্য আর নামাজের রিমাইন্ডার — আপনার আর স্টাফদের জন্য।
৭ দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন কার্ড লাগবে না · যেকোনো সময় বন্ধ করা যায়