মূল লেখায় যান
KarbarX
English ফ্রি শুরু করুন

রেস্টুরেন্ট ও খাবার হোটেলের সফটওয়্যার

ছবিসহ মেনু থেকে বিল, টেবিলে QR অর্ডার, কিচেন স্ক্রিন, ওয়েটারের ফোন, বাজার আর দিনের লাভ — এক জায়গায়।

7 দিন বিনামূল্যে, কার্ড লাগে না · তারপর মাসে ৳1,500 থেকে

KarbarX রেস্টুরেন্ট POS: খাবারের ছবিসহ মেনু, টেবিল T1-এর বিল, সার্ভিস চার্জ আর ভ্যাটসহ মোট

এই সমস্যাগুলো কি আপনারও হয়?

কীভাবে কাজ করে — অর্ডার থেকে দিনের লাভ পর্যন্ত

একটা অর্ডার টেবিল থেকে কিচেন, কিচেন থেকে বিল আর বিল থেকে দিনের হিসাবে যেভাবে যায়। নিচের সব ছবি আসল সফটওয়্যারের স্ক্রিন (ডেমো ডেটা)।

  1. 1

    কাস্টমার টেবিলের QR স্ক্যান করে অর্ডার দেন

    প্রতিটি টেবিলে নিজের QR কোড। ফোনের ক্যামেরায় স্ক্যান করলেই ছবিসহ মেনু খোলে — অ্যাপ লাগে না। কাস্টমার খাবার বেছে "কিচেনে পাঠান" চাপেন, চাইলে "কম ঝাল" লিখে দেন, আর একই পাতায় দেখেন কোন খাবার রান্না হচ্ছে, কোনটা রেডি।

    কাস্টমারের ফোনে টেবিলের QR মেনু: খাবারের ছবি, দাম, অর্ডারের অবস্থা আর কিচেনে পাঠানোর বাটন
  2. 2

    অর্ডার সাথে সাথে কিচেনের স্ক্রিনে আসে

    নতুন অর্ডার এলে শব্দ হয়। প্রতিটি টেবিলের টিকিটে খাবার, পরিমাণ, নোট আর কত মিনিট হলো দেখা যায়। বাবুর্চি "রান্না শুরু" আর "রেডি" চাপেন — কাউকে চিৎকার করে বলতে হয় না, কাগজের স্লিপও হারায় না।

    KarbarX কিচেন স্ক্রিন: টেবিলভিত্তিক অর্ডার টিকিট, রান্না শুরু আর রেডি বাটন, কত মিনিট হলো
  3. 3

    ওয়েটার ও ম্যানেজার এক নজরে সব টেবিল দেখেন

    কোন টেবিল খালি, কোনটায় অর্ডার চলছে, কোনটার খাবার রেডি, কে ওয়েটার ডাকছে বা বিল চাইছে — রঙ দেখেই বোঝা যায়। খাবার রেডি হলে ওয়েটারের ফোনে খবর যায়। টেবিল বদল, দুই টেবিল এক বিল আর শিফট বদলও এখান থেকে।

    KarbarX ফ্লোর: আটটি টেবিল — কোনটা খালি, কোনটায় খাবার রেডি, কোন টেবিল ওয়েটার ডাকছে
  4. 4

    কাউন্টারে এক চাপে বিল

    ক্যাশিয়ার "খোলা টেবিল" থেকে টেবিল বাছলেই পুরো অর্ডার বিলে চলে আসে। সার্ভিস চার্জ আর ভ্যাট নিজে থেকে বসে। পার্সেল বা ডেলিভারির বিল ছবিতে চাপ দিয়ে বানানো যায়, আর কিচেনের জন্য দামছাড়া টিকিট ছাপা যায়।

    KarbarX রেস্টুরেন্ট POS: খাবারের ছবিসহ মেনু, টেবিল T1-এর বিল, সার্ভিস চার্জ আর ভ্যাটসহ মোট
  5. 5

    সকালে বাজার লিখুন, রাতে যা বাকি গুনে দিন

    সকালে বাজার থেকে কী কত টাকায় কিনলেন লিখে রাখুন। দোকান বন্ধের সময় চাল, মাংস, তেল — যা বাকি আছে গুনে দিন। কত খরচ হলো KarbarX নিজেই বের করে; রেসিপি বা ওজন মেপে হিসাব রাখতে হয় না।

    KarbarX দিন শেষের গণনা: আজ কেনা, এখন স্টকে আর এখন বাকি লিখলে কত খরচ হলো
  6. 6

    দিন শেষে লাভ কত — এক পাতায়

    আজ কত বিক্রি, কোন খাবার কয়টা গেল, খাবারে কত খরচ, অন্য খরচ কত আর দিনের লাভ কত। এক চাপে মালিকের হোয়াটসঅ্যাপে পাঠানো যায়; মাসের হিসাবে দেখা যায় কোন জিনিসের দাম বাড়ল।

    KarbarX রেস্টুরেন্টের দিনের হিসাব: নিট বিক্রি, খাবারের খরচ, অন্য খরচ আর দিনের লাভ

রেস্টুরেন্ট ও খাবার হোটেল ব্যবসার জন্য যা যা আছে

KarbarX কিচেন স্ক্রিন: টেবিলভিত্তিক অর্ডার টিকিট, রান্না শুরু আর রেডি বাটন, কত মিনিট হলো
KarbarX কিচেন স্ক্রিন: টেবিলভিত্তিক অর্ডার টিকিট, রান্না শুরু আর রেডি বাটন, কত মিনিট হলো

রেস্টুরেন্ট ও খাবার হোটেল ব্যবসার জন্য KarbarX

KarbarX বাংলাদেশের রেস্টুরেন্ট, খাবার হোটেল আর ক্যাফের সফটওয়্যার। কাউন্টারে ছবিসহ মেনু থেকে বিল হয়, সার্ভিস চার্জ আর ভ্যাট নিজে থেকে বসে, আর কিচেনের জন্য দামছাড়া টিকিট ছাপা হয়। টেবিলে QR কোড রাখলে কাস্টমার নিজের ফোন থেকেই অর্ডার দেন; অর্ডার সরাসরি কিচেনের স্ক্রিনে যায়, রান্না শেষ হলে ওয়েটারের ফোনে খবর আসে। সকালের বাজার আর রাতের গণনা লিখলেই প্রতিদিন দেখা যায় কত বিক্রি, খাবারে কত খরচ আর দিনের লাভ কত।

KarbarX রেস্টুরেন্টের দিনের হিসাব: নিট বিক্রি, খাবারের খরচ, অন্য খরচ আর দিনের লাভ
KarbarX রেস্টুরেন্টের দিনের হিসাব: নিট বিক্রি, খাবারের খরচ, অন্য খরচ আর দিনের লাভ

প্রতিটি দোকান যা পায়

অন্য ব্যবসার জন্যও

সাধারণ প্রশ্ন

কাস্টমার কি নিজের ফোন থেকে অর্ডার দিতে পারে?

হ্যাঁ। প্রতিটি টেবিলের নিজের QR কোড থাকে। স্ক্যান করলে মেনু খোলে, অর্ডার সরাসরি কিচেনে যায় — কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না।

টেবিলের QR কোড কীভাবে বানাব?

সফটওয়্যারে টেবিল যোগ করলেই প্রতিটি টেবিলের নিজের QR কোড তৈরি হয়। "QR স্ট্যান্ড" পাতা থেকে সব টেবিলের QR একসাথে প্রিন্ট করে টেবিলে রেখে দিন — আলাদা কোনো সার্ভিস বা খরচ লাগে না।

কিচেনে আলাদা স্ক্রিন লাগে?

যেকোনো ফোন, ট্যাব বা পুরনো কম্পিউটারের ব্রাউজারে কিচেন স্ক্রিন খোলে। স্ক্রিন না রাখতে চাইলে দামছাড়া কিচেন টিকিট ছাপা যায়।

দিনের লাভ কীভাবে বের হয়?

দিনের বিক্রি থেকে খাবারের খরচ (বাজার আর রাতের গণনা থেকে) আর অন্য খরচ বাদ দিয়ে। রাতের গণনা না দিলে রিপোর্ট সেটা জানিয়ে দেয়।

ভ্যাট আর সার্ভিস চার্জ কি বিলে আলাদা দেখায়?

হ্যাঁ। সার্ভিস চার্জ শুধু বসে খেলে ধরা হয়, ভ্যাট তার উপরে; দুটোই বিলে আলাদা লাইনে থাকে।

এই সফটওয়্যারের দাম কত?

মাসে ৳1,500 থেকে শুরু, আর প্রথম 7 দিন বিনামূল্যে — কার্ড লাগে না। কোন প্ল্যানে কত ইউজার, শোরুম আর মেমো, তা দামের তালিকায় দেখুন।

সফটওয়্যারটা কি বাংলায়?

হ্যাঁ। প্রতিটি পাতা, মেমোর প্রিন্ট আর মেসেজ বাংলায় বা ইংরেজিতে — যেকোনো সময় বদলানো যায়।

মোবাইল ফোনে চালানো যায়?

হ্যাঁ। ফোন, ট্যাবলেট বা কম্পিউটারের ব্রাউজারে চলে — কিছু ইনস্টল করতে হয় না।

খাতার পুরনো হিসাব আর পণ্যের তালিকা আনা যাবে?

হ্যাঁ। পণ্যের তালিকা এক্সেল শিট থেকে নিজেই একবারে আনা যায়। চাইলে এককালীন ৳10,000-এর অনবোর্ডিং প্যাকেজে আমাদের টিম পণ্য ও কাস্টমার তুলে দেয়, আগের বাকি বসায় আর স্টাফদের দুই দফা ট্রেনিং দেয় — ৭ দিনের মধ্যে চালু।

শাটার তুলুন

এক মিনিটে আপনার দোকান তৈরি। সাত দিন ফ্রি, কার্ড লাগে না — চাইলে পুরো সেটআপ আমরাই করে দিই।

দোকানের নাম দিন

কোনো কার্ড লাগে না। বাংলা ও ইংরেজি।

আগে কথা বলে নিতে চান? 01970-598449 WhatsApp-এ কথা বলুন

WhatsApp-এ কথা বলুন