وَالضُّحٰی ۟ۙ
শপথ আলোকোজ্জ্বল দিনের,
The Morning Hours · 11 আয়াত
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
وَالضُّحٰی ۟ۙ
শপথ আলোকোজ্জ্বল দিনের,
وَالَّیْلِ اِذَا سَجٰی ۟ۙ
শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন (ও নিঝুম) হয়।
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰی ۟ؕ
হে রাসূল! তোমার রব (ওহী বিরতির মাধ্যমে)তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্টও হননি।
وَلَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰی ۟ؕ
আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।(১)
وَلَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰی ۟ؕ
আর অচিরেই তোমার রব তোমাকে (তাঁর অনুগ্রহ থেকে) দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی ۪۟
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি (তোমাকে) আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدٰی ۪۟
আর তিনি তোমাকে পেয়েছেন(২) অনভিজ্ঞ (পথহারা) অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ করেছেন।
وَوَجَدَكَ عَآىِٕلًا فَاَغْنٰی ۟ؕ
তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।
فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْ ۟ؕ
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
وَاَمَّا السَّآىِٕلَ فَلَا تَنْهَرْ ۟ؕ
আর ভিক্ষুককে (প্রার্থীকে) তুমি ধমক দিওনা।
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ۟۠
আর তোমার রবের অনুগ্রহ তুমি (অন্যদের নিকট) বর্ণনা করো।
দোকানের সফটওয়্যারেই কুরআন পড়া, শোনা, দৈনিক লক্ষ্য আর নামাজের রিমাইন্ডার — আপনার আর স্টাফদের জন্য।
৭ দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন কার্ড লাগবে না · যেকোনো সময় বন্ধ করা যায়